Battle angel review
Alita: Battle Angel
IMDB rating: 7.3/10
***স্পয়লার নেই***
আপনি যদি অ্যাকশন লাভার হয়ে থাকেন, তাহলে এলিটা ব্যাটেল এঞ্জেল এই মুভিটা এখনই দেখতে বসুন, যদি না দেখে থাকেন। আর আপনি যদি অ্যাকশন লাভার্স নাও হয়ে থাকেন, তারপরেও দেখতে পারেন। এই মুভিটা দেখে সব থেকে বেশি মজা পেয়েছে যারা থ্রিডিতে থিয়েটার দেখেছিল। দুর্দান্ত লেভেলের ভিএফএক্স এবং সিজিআই আছে। আর এটা হচ্ছে একটা একশন, সাইফাই, অ্যাডভেঞ্চার ফিল্ম কিন্তু এটার মধ্যে রোমান্স ও আছে। সিনেমার বিশাল একটা পোষণ রোমান্স এর উপর ফোকাস করা হয়েছে। অনেকেই হয়তো বলতে পারে, এটার আইএমডিবি রেটিং ৭.৩ (অনেক কম) এই মুভি অনেক ভালো হয় কেমনে। আমি তাদেরকে বলবো রেটিং কম হলেই যে মুভি খারাপ হবে, এমনটা কিন্তু নয়। অনেক কারণেই রেটিং কম হতে পারে। এটা নিয়ে কারো যদি আপত্তি থাকে, তাহলে আমি বলব ভাই আগে মুভিটা দেখেন। তারপর খারাপ লাগলে আমাকে বইলেন।
যে কেউ দেখতে পারেন, গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা আপনার ফেভারিট লিস্টে চলে আসবে...🖤🖤
Official trailer
