অতিরিক্ত ইমোশন কমানোর উপায়
1st.
ইমোশন থাকা বাজে জিনিস নয়। তবে সেই ইমোশন যদি নিষিদ্ধ বা অবৈধ কাজের প্রতি আগ্রহ জাগায় সেটা খারাপ৷ নিজেকে যথাসম্ভব কাজে ব্যস্ত রাখুন। পরিবারের মানুষদের সময় দিন। প্রেমঘটিত কোন ঝামেলা থাকলে মিটিয়ে ফেলুন। নামাজ পড়ে দোয়া ও ইস্তিগফার করুন। সম্ভব হলে ছোটখাট দান-খয়রাত করুন।
2nd.
ইমোশনাল কমানোর প্রথম উপায় আপনাকে, কাজে ব্যাস্ত থাকতে হবে, একা একা রুমে থাকা যাবে না, বাহিরে ফ্রেন্ড দের সাথে আড্ডা দিবেন। আপনার ধর্ম অনুযায়ী প্রার্থনা করবেন। আশা করি এই গুলা কাজে লাগবে। আর বেশি রাত জাগবেন না এইটা খুবি ইফেক্টে ফেলে, আপনার মাথায় যত সব চিন্তাভাবনা কাজ করবে। এতে আরও ইমোশনাল হয়ে যাবে। রাত জাগবেন না।
3rd.
আমি ইমোশন রাখি দ্বীনের জন্য
শেখ সাদি রাহিমাহুল্লাহর একটা কথা খুব মনে ধরেছে। তিনি বলেন, একবার আমার পায়ে জুতো ছিল না। টাকা পয়সাও নেই। টাকার অভাবে জুতো কিনতে পারছি না।
এরই মধ্যে একদিন জুতোর দোকানের সামনে দিয়ে যাচ্ছি। থরে থরে সাজানো রঙ বেরঙের জুতো।
কিন্তু কেনার সামর্থ নেই।
হঠাৎ দৃষ্টি পড়ল এক হতদরিদ্রের প্রতি। তাকিয়ে দেখি লোকটা রাস্তার পাশে গড়িয়ে গড়িয়ে হাঁটছে। কারণ লোকটা খোঁড়া। তার পা দু'খানি নেই।
জুতো নেই বলে আমার দুঃখ হচ্ছে। কিন্তু বেচারার তো পা দুটোই নেই। তার দুঃখ বরং আমার চেয়ে অনেক বেশি। আমি তো ওর চেয়ে অনেক সুখেই আছি।
জুতো না থাকার বেদনা আমি মুহূর্তেই ভুলে গেলাম। কারণ ঐ লোকটার চেয়ে আমার অবস্থা অনেক ভালো।
.
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পরকালের বিষয়ে তারচেয়ে অগ্রসর কারো দিকে তাকাবে এবং পার্থিব বিষয়ে তারচেয়ে পিছিয়ে পড়া ব্যাক্তির দিকে তাকাবে, সে শোকরগুজার ও ধৈর্যশীল বান্দা হতে পারবে।
আর যে ব্যক্তি পরকালের বিষয়ে তারচেয়ে পিছিয়ে পড়া কারো দিকে তাকাবে এবং পার্থিব বিষয়ে তারচেয়ে অগ্রসর ব্যক্তির দিকে তাকাবে, সে কখনো শোকরগুজার ও ধৈর্যশীল হতে পারবে না! [তিরমিযি : ২৫১২]
করোনায় কত মানুষ চাকরি-হারা হলো। কত মানুষ শহর ছেড়ে গ্রামে পাড়ি জমাল। বরং অসংখ্য মানুষ দুনিয়া ছেড়েই পরকালে পাড়ি জমাল। আমি আপনি সুস্থ সবল থেকে দু'মুঠো ভাত মুখে দিতে পারছি। এরচেয়ে বড় শুকরিয়ার বিষয় আর কী হতে পারে?
দুনিয়ার দিকে লক্ষ করলে দেখুন আপনার চেয়ে কষ্টে কে আছে। তাহলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবেন। আর আখিরাতের দিকে লক্ষ করলে দেখুন আপনার চেয়ে বেশি আমল কে করে। তাহলে ভালো মানুষ হতে পারবেন।
সাথেই যুক্ত থাকুন💙

ধন্যবাদ
ওকে