Alice in borderland Review
Name: Alice in borderland
Language: Japanese/Hindi dubbed
Personal rating: 9/10
ALICE IN BORDERLAND এই জাপানিজ ওয়েব সিরিজ নিয়ে আমার নতুন ভাবে কিছু বলার নাই৷ অনেকেই হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই ওয়েব সিরিজের সম্পর্কে জেনেছেন।ডিসেম্বর মাসে অবসর সময় কাটানোর জন্য আমি অনেক হিন্দি, তামিল মুভি দেখছি কিন্তু কোন মুভিই আমার মনের স্বাদ পূরণ করতে পারেনি। এরপর ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় আমি ALICE IN BORDERLAND ওয়েব সিরিজটি সম্পর্কে জানতে পারি। এরপর আমি এই ওয়েব সিরিজের প্রথম সিজন দেখা শুরু করি সত্যি কথা বলতে এই সিরিজের প্রথম সিজন দেখার সময় একটুও বিরক্ত অনুভব করিনি। এরপর সিজন ২ ও দেখে শেষ করলাম। এই ওয়েব সিরিজের প্রথম ও দ্বিতীয় সিজন দেখার সময় ইন্ট্র ছাড়া অন্য কোথাও skip করিনি। সিরিজটি দেখার সময় কোনদিক দিয়ে চলে গেল বুঝায় গেলো না। এর আগে আমি Squid Game দেখিছি কিন্তু আমি মনে করি Squid Game এর থেকেও Alice in borderland বেশী ভালো। Action, Thriller,Game,Survival,Friendship এই সবকিছুই সিরিজটিকে বেস্ট বানায়।
যারা squid Game এর ফ্যান বা Squid game এই জাতীয় ওয়েব সিরিজ খুঁজতেছেন তাদের জন্য Alice in borderland বেস্ট সিরিজ।
Official trailer
