Death Note
Name: Death Note
Episode: 37
language: Japanese
Personal Rating: 10/10
Runtime : 20 Minutes per Episodes
Death Note একটি জাপানের Anime সিরিজ | যেখানে দেখা যায় স্কুলের সবচেয়ে বুদ্ধিমান ছেলে লাইট ইয়াগামি একটি ডিথ নোট পড়ে থাকতে দেখে মাটিতে | সে সেটাকে কুড়িয়ে নেয় আর বাসায় নিয়ে আসে | সে প্রথমে ভাবে কেউ হয়তো প্রাংক করে এই নোট মাটিতে ফেলে গিয়েছিল হয়তো | এই নোট সত্যি ই কাজ করে কিনা দেখার জন্য টিভিতে দেখানো এক খুনির নাম লিখে দেয় নোটের মধ্যে | তারপর ৪০ সেকেন্ডের ভেতর সে খুনি হার্ড এট্যাক এ মারা যায় |
এ ছিল Death note এর গল্পের শুরু | এ সিরিজের ভালো দিকগুলো হচ্ছে:
মাইন্ড গেম আমরা সবাই ই পছন্দ করি | আপনিও করেন | এই সিরিজে যে মাইন্ড গেম দেখানো হয়েছে | আমি এর আগে কোন সিরিজে দেখিনি | কখনো আপনি বিরক্ত হবেন না, বরং পরবর্তীতে কি হবে দেখার জন্য আগ্রহ হবে | এটাই এমন সিরিজ যা আপনারকে ধরে রাখবে পুরোটা সময় | সিরিজে কিছু না কিছু ঘটতে থাকবেই | আর যে বুদ্ধির খেলা চলে সিরিজে যা আমার মতে, সবার ই এটা একবার হলেও দেখা উচিত |
আমার প্রিয় চরিত্রগুলো হচ্ছে:
লাইট ইয়াগামি, মিসা মিসা, ডিটেকটিভ এ্যল , রিউগ আর নিয়ার | আপনি যদি এ সিরিজ দেখে থাকেন | আপনার প্রিয় চরিত্রগুলো কমেন্টে লিখুন |
Trailer
