Mucize (2015) review
🔰 : : : : : Mucize (2015) : : : : : 🔰
📌. এই মুভিটা ভালো লাগে নি এমন কাউকে খুঁজে হয়ত পাওয়া যাবে না। বেশির ভাগ মুভি লাভারের-ই দেখা। যদি কেউ নাও দেখে থাকেন। তাহলে বলব আপনার জন্য এটা মাস্টওয়াচ।❤️
.
▪️সত্য ঘটনার উপর নির্ভর করে এই মুভি বানানো হয়েছে। কিন্তু সেটা মুভিতে এতো নিখুঁত ভাবে দেখাবে, যা বারবার অবাক করবে আপনাকে। একজনে বলেছিল, " এই মুভিতে নেই মারামারি, কাটাকাটি, ষড়যন্ত্র।" তাও ভালো লাগে। কিন্তু কেন?
.
🔴 আরেকজন বলেছিল ভাই, ‘‘এই মুভি প্রথম দিকে দেখতে গিয়ে মনে হয়েছে, কী ফালতু মুভি। কিন্তু যখনই এই ফালতু কথাটা মাথায় আসছিল। এরপরে কীভাবে জানি আটকে গেছিলাম পুরো মুভির সাথে। যদি আমি পুরো টা না দেখে কেটে দিতাম। তাহলে জীবনের সেরা মুভিটা হয়তো মিস হয়ে যেত।’’
.
🍂. এই মুভির প্রতি আমার ভালো লাগা হলো, চোখ জোড়ানো সিনেমাটোগ্রাফি। তারপর আসে অভিনয়। আজ পর্যন্ত যত মুভি সিরিজ দেখেছি, এই মুভির মতো এত সুন্দর অভিনয় কোথাও পাইনি। আর মুভির প্রতিটা ক্যারেক্টার এত ভালো লাগার, সেটা নাই-বা বলি।❤️
.
একটা মুভি সেরা হতে যা যা দরকার তা এর মধ্যে ছিল।❤️
. official trailer
ধন্যবাদ 🥰
